Logo

গণহত্যা, গুম ও খুনের বিচার হবে: সালাহউদ্দিন আহমদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৮
গণহত্যা, গুম ও খুনের বিচার হবে: সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন যে, গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা ও নির্যাতনের শিকাররা এবং ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে শহিদ ও ক্ষতিগ্রস্তরা সকলের বিচার আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর পেকুয়ায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “গণহত্যা, গুম-খুন এবং নির্যাতনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এই অপরাধের বিচার আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিশ্চিত করা হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের সামাজিক পুনর্মিলনের অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশেও অনুরূপ উদ্যোগ নেওয়া হতে পারে। এ প্রক্রিয়ায় দেশের সামাজিক সংহতি ও শান্তি বজায় রাখা হবে এবং বিভাজন এড়িয়ে চলা হবে।

বিজয়ের প্রতিক্রিয়ায় তিনি আরও যোগ করেন, “দল কোনো বিজয় উল্লাসে মগ্ন হবে না। সামনে বড় দায়িত্ব রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করাই এখন প্রধান কর্তব্য।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD