নির্বাচন শেষে ফের মধু ব্যবসায় আমজনতার তারেক

নির্বাচনী ব্যস্ততা ও রাজনৈতিক উত্তাপ কাটতেই আবারও নিজের চিরচেনা পেশায় ফিরে গেছেন আমজনতার দল-এর সদস্য সচিব মো. তারেক রহমান। জীবিকা ও বাস্তবতার তাগিদে তিনি এখন ব্যস্ত সময় পার করছেন মধু সংগ্রহ ও বিক্রির কাজে।
বিজ্ঞাপন
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ ঢাকা-১২ আসন থেকে প্রজাপতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার সময় তাকে রাজপথে সাধারণ মানুষের অধিকার নিয়ে সরব ভূমিকা রাখতে দেখা যায়। তবে ভোটের ডামাডোল শেষ হতেই তিনি ফিরে যান তার আদি পেশায়—খাঁটি মধুর ব্যবসায়।
তারেক রহমানের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মন্তব্য, রাজনীতিকে যারা কেবল ব্যক্তিগত লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান, তাদের জন্য তারেক রহমান এক ব্যতিক্রমী উদাহরণ।
বিজ্ঞাপন
তাদের মতে, পেশা যাই হোক না কেন—সততা ও পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করাই একজন প্রকৃত জননেতার পরিচয়।








