Logo

৩০ আসনে ফল পুনর্গণনা ও শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৩০
৩০ আসনে ফল পুনর্গণনা ও শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন
ছবি: সংগৃহীত

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ভোট গণনার আবেদন করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে ওই আসনগুলোতে ফলাফল স্থগিত ও নবনির্বাচিতদের শপথ গ্রহণ স্থগিত রাখতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এসব তথ্য জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট আসনগুলোতে পুনর্গণনার পাশাপাশি শপথ কার্যক্রম স্থগিত রাখতে আবেদন করা হয়েছে।

গত বৃহস্পতিবার ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট শুক্রবার রাতে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফল পরে ঘোষণা করা হবে। এছাড়া জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রয়েছে।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে এহসানুল মাহবুব অভিযোগ করেন, নির্বাচনের পর বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে, এমনকি নারীরাও হামলার শিকার হচ্ছেন। তার দাবি, অন্তত ৩০টি আসনে কারচুপি, এজেন্টদের বের করে দেওয়া এবং নানা অনিয়মের ঘটনা ঘটেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD