হতাশ হবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের একটি আয়াত উল্লেখ করে তিনি লেখেন, হতাশ বা দুঃখ করার কিছু নেই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন।
বিজ্ঞাপন
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্য ঘরে সমর্থকেরা নানা প্রতিক্রিয়া জানান। শহিদুল ইসলাম নামে একজন লেখেন, ‘হেরে গিয়েও আমরা জিতেছি, আপনার প্রতি ভালোবাসা বাড়ছে।’ আকিমুল ইসলাম আতিক মন্তব্য করেন, ‘হেরে গেলে শেষ নয়, রুখে দাঁড়াতে পারলেই জয়।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনী লড়াইটি ব্যাপক আলোচনায় আসে। শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকে জয় পান মির্জা আব্বাস।
বিজ্ঞাপন









