Logo

ক্রীড়াঙ্গন থেকে সংসদে যাচ্ছেন যারা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৬
ক্রীড়াঙ্গন থেকে সংসদে যাচ্ছেন যারা
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখগুলোর একটি বড় অংশ জয়লাভ করেছেন। মাঠের তারকাদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ক্রীড়া প্রশাসনের সঙ্গে যুক্ত সাবেক ও বর্তমান সংগঠকদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। বিজয়ীদের তালিকায় রয়েছেন সাবেক ফেডারেশন সভাপতি থেকে শুরু করে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর শীর্ষ সংগঠকরা।

বিজ্ঞাপন

ভোলা-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। সত্তরের দশকে পাকিস্তান জাতীয় দল এবং ঢাকা মোহামেডানের মাঠ কাঁপানো এই স্ট্রাইকার বাফুফের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ঢাকা-৮ আসন থেকে জয় পেয়েছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সংগঠক মির্জা আব্বাস।

নির্বাচনের ফলাফলে ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহামেডান ও আবাহনীর সাবেক ও বর্তমান সংগঠকদের আধিপত্য দেখা গেছে। কুমিল্লা-৬ আসন থেকে জয়ী হয়েছেন মোহামেডানের সাবেক শীর্ষ কর্মকর্তা মনিরুল হক চৌধুরী। কিশোরগঞ্জ-৬ থেকে জয় পেয়েছেন ক্লাবের সাবেক সহ-সভাপতি শরিফুল আলম। এছাড়া খুলনা-৫ আসন থেকে বিজয়ী হয়েছেন বিসিবির সাবেক সভাপতি এবং আবাহনী লিমিটেডের সাবেক পরিচালক আলী আসগর লবি।

বিজ্ঞাপন

রাজধানীর ঢাকা-৬ আসন থেকে জয়ী হয়েছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়া নরসিংদী-১ আসন থেকে ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন এবং মুন্সীগঞ্জ-৩ আসন থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন নিজ নিজ আসনে বিজয় লাভ করেছেন।

সাবেক খেলোয়াড় হিসেবেও নজর কেড়েছেন এহসানুল হক মিলন। চাঁদপুর-১ আসনে জয়ী এই সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ভলিবল খেলোয়াড় হিসেবে পরিচিত। তবে ঢাকা-১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন সাফজয়ী সাবেক গোলরক্ষক আমিনুল হক।

বিজ্ঞাপন

সব মিলিয়ে এবারের সংসদে ক্রীড়াঙ্গনের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ক্রীড়া উন্নয়ন ও নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD