Logo

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র মন্ত্রীর ফোনালাপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৬
তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র মন্ত্রীর ফোনালাপ
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি। রোববার (১৫ ফেব্রুয়ারি) এই ফোনালাপে তিনি বিএনপির নেতৃত্বাধীন দলের সংসদ নির্বাচনের সাফল্যের জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী খোলাইফি নিজেই এ তথ্য জানান।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজ সকালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে তার দলের সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছি। আমরা আশা করি, কাতার ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতার বন্ধন আরও জোরদার হবে, যা দুই দেশের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিয়ে যাবে।

বিজ্ঞাপন

এই ফোনালাপ কাতার ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে নতুন আশাব্যঞ্জক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD