Logo

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০৮
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের বাসভবনে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বেইলি রোডের বাসভবনে পৌঁছালে নাহিদ ইসলামের নেতৃত্বে তাকে স্বাগত জানান দলের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীসহ দলের অন্যান্য নেতারা।

এছাড়া এনসিপি-এর সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের অন্যান্য নেতা-নেত্রীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায়ও সাক্ষাৎ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পথে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং বিকেলে মন্ত্রিসভা সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD