Logo

বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাবেন কারা, জানালেন মেজর হাফিজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৬
বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাবেন কারা, জানালেন মেজর হাফিজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মন্ত্রিসভা নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে গঠিত হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনে নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

মেজর হাফিজ বলেন, “ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন, তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। দুর্নীতির ইতিহাস নেই, জনগণের কাছে আস্থাশীল ব্যক্তিরা এখানে অন্তর্ভুক্ত হবেন।” তিনি আরও জানান, মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা জনগণ উপহার দিয়েছেন। এ দেশে বিপথে যাওয়ার যে কোনো চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এছাড়া নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য সামরিক বাহিনীর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মেজর হাফিজ।

আগামী সংসদে বিএনপি নেতৃত্বাধীন ১১-দলীয় জোট বিরোধী দলের ভূমিকায় সক্রিয়ভাবে অংশ নেবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তিনি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD