Logo

আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপির প্রতিনিধি দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫১
আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপির প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

জুলাই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য আজ সন্ধ্যায় রাজধানীর যমুনায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায় এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় উপস্থিত হবে।

সূত্র আরও জানায়, প্রতিনিধি দলে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের নেতৃস্থানীয় সদস্য সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

বিজ্ঞাপন

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সূচিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD