Logo

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩২
ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির
শিশির মনির | ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। এমন তথ্য জানিয়েছেন দলের নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

শিশির মনির বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

এর আগে নির্বাচনের আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছিলেন, আগামীতে দলের কেউ এমপি নির্বাচিত হলেও তারা সরকারি প্লট গ্রহণ করবেন না এবং ট্যাক্সমুক্ত গাড়িতে চলবেন না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনির প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD