Logo

ছায়া মন্ত্রীসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৯
ছায়া মন্ত্রীসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমেদ | ফাইল ছবি

বিরোধী দলের ছায়া মন্ত্রীসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি -এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গুলশান কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট নির্বাচন কমিশনের হাতে রয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের। তাই আগামীকাল সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে সিইসি দায়িত্ব পালন করবেন।

সংবিধান সংশোধন ও সংবিধান সংস্কার পরিষদের শপথ সংক্রান্ত বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিদ্যমান সংবিধান অনুসারে সিইসির কাছে সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রদানের এখতিয়ার নেই। তবে সংবিধান সংশোধন ও দায়িত্ব নির্ধারণের পর শপথ গ্রহণ সম্ভব হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সব বিভাগের ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে রয়েছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা প্রকট। মন্ত্রীদের দায়িত্ব ও পদবীর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত তথ্য তার কাছে নেই।

ছায়া মন্ত্রীসভা গঠন দেশের বিভিন্ন সেক্টরে প্রয়োজনীয় নীতিমালা ও নজরদারি কার্যক্রমে সমন্বয় ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি নেতারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD