Logo

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪১
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারেক রহমান রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় পীরের বাসায় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে পৌঁছান।

বিজ্ঞাপন

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তাদের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। ওই সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

বিএনপির দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের আগে এই সাক্ষাৎ সৌজন্যনির্ভর।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। জোটের শরিকদের আরও ৩টি আসন যুক্ত হওয়ার পর বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।

আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য সংসদ ভবনে শপথ নেবেন। সংসদ সদস্যদের শপথের পর বিকেলে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জেবি/জেএইচআর/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD