Logo

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মন্ত্রণালয় না দেওয়ার আহ্বান পাটওয়ারীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৪
চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মন্ত্রণালয় না দেওয়ার আহ্বান পাটওয়ারীর
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে দুর্নীতিপূর্ণ হয়ে গেছে। তিনি উল্লেখ করেন, এই সিস্টেমে প্রচুর অর্থের প্রয়োজন হয়, যা আসলে জনগণের পকেট থেকে নেওয়া টাকা।

বিজ্ঞাপন

এই অবস্থা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। যারা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ। তিনি স্পষ্ট করে বলেছেন, এ ধরনের ব্যক্তিদের কোনো মন্ত্রণালয় দেওয়া উচিত নয়।

তিনি বলেন, “বাংলাদেশে পুরো নির্বাচন প্রক্রিয়া ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আগে থেকে ঠিক করা হয়েছে কে কত আসন পাবে, কিভাবে পাবে। অর্থাৎ যাদের কাছে হাজার কোটি টাকা আছে, তারা চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস চালিয়ে পাঁচ বছর মানুষকে নির্যাতন করবে, তারপর ভোটে যাওয়ার আগে ধর্মপ্রচারী হিসেবে নিজেকে উপস্থাপন করবে।”

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে কারামুক্ত প্রবাসীদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রবাসীদের ভোটের কারণে বিএনপির নেতৃত্বাধীন ১১ দলীয় জোট কিছু গুরুত্বপূর্ণ আসনে জয়ী হয়েছে। তিনি জানান, প্রবাসীরা গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশকে বিপথগামী হওয়ার হাত থেকে রক্ষা করেছেন। তাদের রেমিটেন্স বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা ও ভোটে অংশগ্রহণ বাংলাদেশে নতুন সম্ভাবনার সূচনা করেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আশা প্রকাশ করেন, প্রবাসীদের এই সমর্থন এবং ত্যাগ বাংলাদেশের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD