Logo

২০২৬ সালে হয়েছে ম্যানেজ ভোট: অভিযোগ রাশেদ প্রধানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৮
২০২৬ সালে হয়েছে ম্যানেজ ভোট: অভিযোগ রাশেদ প্রধানের
ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান দাবি করেছেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন স্বচ্ছ হয়নি এবং এটি একটি ম্যানেজ ভোটের উদাহরণ হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকালে এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

রাশেদ প্রধান বলেন, “২০১৪ সালে নির্বাচন হয়েছিল বিনা ভোটের, ২০১৮ সালে রাতের ভোটের ঘটনা ঘটেছিল। ২০২৪ সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আশা

তিনি আরও বলেন, “লন্ডন থেকে আসা মুফতি জনগণের সমর্থন আদায় করতে ব্যর্থ হয়ে প্রশাসন, ডিপস্টেট, নির্বাচন কমিশন ও সরকারকে নিয়ন্ত্রণ করে ভোট পরিচালনা করেছে। নির্বাচনের পর জনগণের ওপর তারা নির্মমভাবে চাপ প্রয়োগ করেছে।”

বিজ্ঞাপন

রাশেদ প্রধান ১১ দলের পক্ষ থেকে বলেন, “মজলুম যখন জালিমের সঙ্গে লড়াই করে, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমরা সবাই বলি, মজলুমরা হারতে জানে না, কাঁদতে জানে না, থামতে জানে না। আমরা থামব না, ইনশাআল্লাহ। বিজয়ের পথে জীবন কিংবা মৃত্যু—এই সংকল্প নিয়ে আমরা এগোচ্ছি।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD