জুলাই সনদ ও অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করলো বিএনপি: সারজিস

জুলাই সনদ ও অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য থেকে সরে গিয়ে বিএনপি সরকার তাদের যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিম আলম।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর তিনি এ প্রতিক্রিয়া জানান। এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিম আলম লেখেন, “জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো!”
এর আগে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নেন। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।








