Logo

দুই ধাপের শপথই নিলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭
দুই ধাপের শপথই নিলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য—উভয় শপথ গ্রহণই করেছেন। জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে প্রথমে রীতি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও এদিন সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি।

শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় সংসদ সদস্যদের জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেবেন না।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তের পরপরই শপথ না নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর জরুরি বৈঠকে বসেন ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে জোটের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা শপথ গ্রহণে অংশ নেন।

শপথ অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা। এভাবে তারা দুটি শপথই সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আজকের এই শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার গঠনের প্রক্রিয়া পূর্ণতা পাবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD