সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানে নেই: আমীর খসরু

ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিধান সংবিধানে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ মুহূর্তে সংবিধানে এ ধরনের কোনো সুযোগ নেই। শপথ সংক্রান্ত যে বিধান রয়েছে, তা সাংবিধানিকভাবে পালন করতে হবে। সংবিধান পরিবর্তনের আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ কার্যকর করা সম্ভব নয়।
বিজ্ঞাপন
এর আগে সরকারি দলের সংসদ সদস্যদের জন্য নির্ধারিত কক্ষে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আমীর খসরু।
তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা শপথ নেবেন না। এটাকে আপনাকে কীভাবে দেখছেন?
এ বিষয়ে তিনি বলেন, কারা শপথ নেবেন, কারা নেবেন না; এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমাদের মনোভাব হলো, আমরা নির্বাচিত হয়েছি; জনগণের রায়কে সম্মান জানাতে গেলে অবশ্যই সংসদে উপস্থিত হতে হবে এবং জনগণের পক্ষে কথা বলতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সংসদ কার্যক্রমে কার্যকর উদ্যোগ নিতে এবং জনগণের জন্য সিদ্ধান্ত গ্রহণে সকল সংসদ সদস্যদের সহযোগিতা প্রয়োজন। সংসদে গিয়ে আমরা সংবিধানের অধীনে দায়িত্ব পালন করব।
বিস্তারিতভাবে তিনি মনে করান, শপথের প্রক্রিয়া ও সাংবিধানিক কাঠামো অনুসারে কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত। এ ধরনের দিকনির্দেশনা ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন নিশ্চিত করবে বলে তিনি মনে করেন।








