Logo

সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই কক্ষ ছাড়লেন ইশরাক-রুমিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭
সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই কক্ষ ছাড়লেন ইশরাক-রুমিন
ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ শুরু হতেই শপথস্থল ত্যাগ করেন ঢাকা–৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বিজ্ঞাপন

জানা গেছে, নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়ায় বিএনপি দলীয় সংসদ সদস্যদের সঙ্গে একসঙ্গে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি ইশরাক হোসেন। পরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করেন। একই সময় সংসদ সদস্য হিসেবে শপথ নেন রুমিন ফারহানাও।

সংসদ সদস্য হিসেবে শপথ সম্পন্ন হওয়ার পর জামায়াতের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার প্রক্রিয়া শুরু করেন। এ সময় ইশরাক হোসেন ও রুমিন ফারহানা শপথস্থল থেকে বেরিয়ে যান।

বিজ্ঞাপন

তাদের প্রস্থান করার পর জামায়াতের ৬৮ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং নিজ নিজ আসনের উল্লেখসহ শপথপত্রে স্বাক্ষর করেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

এদিকে বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD