মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন ড. মঈন খান

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ থেকে ফোন করা হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে সংসদ সচিবালয় থেকে ড. আব্দুল মঈন খানকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পাবেন, তা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, ড. আব্দুল মঈন খান ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।








