Logo

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৬
মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মহননের চেষ্টা করার পর মেঘমল্লার বসুকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD