Logo

মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১০
মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সাক্ষাৎকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে উভয়পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

আলোচনায় দেশজুড়ে রাজনৈতিক স্থিতিশীলতা, বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের মধ্যে সংলাপ বৃদ্ধি এবং একত্রে কাজ করার সম্ভাবনা নিয়ে কথা বলা হয়।

বিজ্ঞাপন

মতবিনিময় শেষে তারা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। এনসিপি পক্ষ থেকে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা এবং সংগঠক মুফতি সানাউল্লাহ খান।

এই সাক্ষাৎ রাজনৈতিক ও সাংগঠনিকভাবে উভয় পক্ষের মধ্যে সম্পর্কের পুনঃনির্ধারণ এবং ভবিষ্যতের সহযোগিতা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ হিসেবে মূল্যায়িত হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD