Logo

সেলিমা রহমানকে হাসপাতালে দেখতে গেলেন ডা. রফিকুল ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০৭
সেলিমা রহমানকে হাসপাতালে দেখতে গেলেন ডা. রফিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে রোববার (২২ ফেব্রুয়ারি) হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জ্বর, শরীরব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন সেলিমা রহমান। পরবর্তীতে তার পায়ে তীব্র ব্যথা অনুভূত হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, তার পায়ের শিরায় রক্ত জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) হয়েছে। পরিস্থিতির অবনতি হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। তবে তাকে এখনো বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালে গিয়ে ডা. রফিকুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে সেলিমা রহমানের চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তার দ্রুত আরোগ্য কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সেলিমা রহমানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। দলের নেতাকর্মীদের মধ্যে তার অসুস্থতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন মহল থেকে প্রার্থনা জানানো হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD