Logo

২১ নারীসহ ৮৮ সদস্যের কর্মপরিষদ তালিকা প্রকাশ করল জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৯
২১ নারীসহ ৮৮ সদস্যের কর্মপরিষদ তালিকা প্রকাশ করল জামায়াত
ছবি: সংগৃহীত

২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রকাশিত তালিকায় মোট ৮৮ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৬৭ জন পুরুষ এবং ২১ জন নারী সদস্য রয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে নতুন কর্মপরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

নতুন কমিটিতে নায়েবে আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি ও নির্বাহী পরিষদ সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। তালিকায় দলের শীর্ষ পর্যায়ের একাধিক বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা স্থান পেয়েছেন।

নায়েবে আমীর পর্যায়ে রয়েছেন কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান এবং সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মিয়া গোলাম পরওয়ার-কে।

সহকারী সেক্রেটারি পদে রয়েছেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান এবং এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ আরও কয়েকজন নেতা।

বিজ্ঞাপন

নির্বাহী পরিষদের সদস্য তালিকায় আবদুর রব, সাইফুল আলম খান, অধ্যক্ষ মো: শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. মুহাম্মদ রেজাউল করিমসহ একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত হয়েছেন।

নারী সদস্যদের মধ্যে দলের মহিলা বিভাগ সংশ্লিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল স্থান পেয়েছেন। তালিকায় রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট এবং সাবিকুন্নাহার মুন্নীসহ আরও কয়েকজন নারী নেতা।

বিজ্ঞাপন

এ ছাড়া নারী সদস্যদের তালিকায় সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, উম্মে নওরিন, খোন্দকার আয়েশা সিদ্দীকা, রোজিনা আখতার, ইরানী আখতার, সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকা পারভীন, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার নীলু, ডা. আমিনা বেগম, শামীমা বেগম চুনী, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীম সুইটি, মাহবুবা খাতুন শরীফাসহ আরও কয়েকজন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

দলটির নেতারা জানিয়েছেন, নতুন কর্মপরিষদের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্য রয়েছে। আগামী কার্যকালীন সময়ে কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়ে বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD