Logo

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৩৩
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলের মিডিয়া বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সারজিস আলম এবং সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD