Logo

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৪
জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত
ছবি: সংগৃহীত

আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে দাওয়াত দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র প্রদান করেন।

দাওয়াত দেওয়া শেষে সাংবাদিকদের তিনি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ দলটির ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী দাওয়াত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার আরও বলেন, আমাদের আমির টেলিফোনে আলাপের সময় সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে আমন্ত্রিত হিসেবে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD