Logo

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০২
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যা ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে তিনি এ দাবি তোলেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই ২০২৪-এর ঘটনাপ্রবাহে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কোনো কার্যকর ভূমিকা রাখেননি। তার মতে, এ ঘটনার দায় রাষ্ট্রপতি এড়াতে পারেন না। আসন্ন সংসদ অধিবেশনের শুরুতেই অভিশংসন প্রক্রিয়া শুরু করে পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

পিলখানা ট্র্যাজেডি প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ড ছিল সেনাবাহিনীকে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। এ ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা এবং ভারতের সমর্থনের অভিযোগও তোলেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ বিচার নিশ্চিত হয়নি। পূর্ববর্তী তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ঘটনার প্রকৃত সত্য উন্মোচন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

পরে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন নাহিদ ইসলাম ও দলীয় নেতাকর্মীরা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD