Logo

এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫১
এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল রাতে জাতীয় নাগরিক পার্টি-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে আহমেদুর রহমান তনুকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্ত আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

‘একই সঙ্গে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD