ঈদের নামাজ কোথায় পড়বেন এনসিপির শীর্ষ নেতারা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ঈদের জামাতে অংশ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতারা। দলটির পক্ষ থেকে ইতোমধ্যে নেতাদের নামাজ আদায়ের স্থান ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাজধানীর বেরাইদ জামে মসজিদে সকাল সাড়ে ৭টার দিকে ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, সদস্যসচিব আখতার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বরুয়াহাট রহমানিয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাতে অংশ নেবেন।
বিজ্ঞাপন
দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। একই স্থানে ঈদের জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীরও। তবে আবহাওয়া প্রতিকূল হলে তিনি বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টার জামাতে অংশ নেবেন।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরা এলাকার উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় নামাজ পড়বেন।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাতে অংশ নেবেন।
বিজ্ঞাপন
এদিকে, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাখালদিঘিরহাট ঈদগাহ মাঠে সকাল ৯টায় নামাজ আদায় করবেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের জামাতে অংশ নেবেন।
বিজ্ঞাপন
নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজী সোনামিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় নামাজ পড়বেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
এছাড়া, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতে অংশ নেবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ।
দলটির নেতারা নিজ নিজ এলাকা এবং রাজধানীতে ঈদের জামাতে অংশ নিয়ে দেশবাসীর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








