বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান মন্তব্য করেছেন, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ। সেই লক্ষ্য পূরণে সংবিধানে থাকা স্বৈরতন্ত্রের সুযোগগুলো বাতিল করতে এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করেছিল। জনতার রক্তের স্বীকৃতি হিসেবে এসব অধ্যাদেশকে সমর্থন করার প্রত্যাশা ছিল বিএনপির প্রতি।
কিন্তু বিএনপি জনতার রক্তের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে সেই অধ্যাদেশগুলো বাতিল ও সংশোধনের সুপারিশ করেছে। এতে তারা পতিত স্বৈরতন্ত্রের পদাঙ্ক অনুসরণ করেছে।
বিজ্ঞাপন
গাজী আতাউর রহমান আরও বলেন, বিএনপি গণভোট ও তারেক রহমানের প্রচারণার মাধ্যমে ক্ষমতায় সংহত হয়েছে। এবারও তারা অতি-সাংবিধানিকতা দেখিয়ে গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশ করছে। মানবাধিকার, গুম প্রতিরোধ ও দুর্নীতি দমন সংক্রান্ত অধ্যাদেশও তারা কার্যকর করতে বাধা দিচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে স্পষ্টত বিশ্বাসঘাতকতা করেছে এবং সরকারকে অনুরোধ জানাচ্ছেন, জনতার রক্তের সঙ্গে অবিচার না করতে। স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপের জন্য জারি করা অধ্যাদেশগুলো অনুমোদনের ব্যবস্থা করা উচিত।








