ঢাকায় আজ ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য আজ শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
জোটের নেতারা জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং সংবিধানে প্রয়োজনীয় সংস্কারের দাবিতে এই বিক্ষোভ ডাকা হয়েছে।
আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনতে চায়। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই।








