Logo

তিন মাস পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১৪:০৯
তিন মাস পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
ছবি: সংগৃহীত

প্রায় তিন মাস বিরতির পর আবারও বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটি। আজ শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

এর আগে সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত ৯ জানুয়ারি। এরপর প্রায় তিন মাস বিরতির পর নতুন করে এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠকের সিদ্ধান্তগুলো বিএনপির ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD