Logo

অন্তর্বর্তী সরকারের সময়েও স্বাস্থ্যখাতের উন্নতি হয়নি: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৫:২২
অন্তর্বর্তী সরকারের সময়েও স্বাস্থ্যখাতের উন্নতি হয়নি: রিজভী
রুহুল কবির রিজভী | ফাইল ছবি

দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে অবহেলা চলছে এবং অন্তর্বর্তী সরকারের সময়েও এ খাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, ধারাবাহিক গাফিলতির কারণে স্বাস্থ্যসেবার মান আরও নিম্নমুখী হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ বছর ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হচ্ছে।

র‌্যালিটি রাজধানীর জাতীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে রিজভী বলেন, গত ১৫ বছরে স্বাস্থ্যখাতকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়েও অব্যবস্থাপনা ও অবহেলার কারণে এ খাতে পরিস্থিতির উন্নতি না হয়ে বরং অবনতি হয়েছে।

তিনি আরও বলেন, দেশের জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা নিতে হবে। বর্তমান সরকারকে এ খাতে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

রিজভীর মতে, একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়া জরুরি, আর তা নিশ্চিত করতে সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের বিকল্প নেই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD