Logo

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে: হাসনাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১৭:২৪
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে: হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে তীব্র সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেন, বিসিবি এখন আর আগের মতো নেই, এটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অতীতে জাতীয় মানবাধিকার কমিশনকে রাজনৈতিক বিরোধীদের দমন এবং মতপ্রকাশ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। গুম ও হত্যার মতো ঘটনাকে বৈধতা দেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের দোষারোপ করতেও এই প্রতিষ্ঠানকে কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে যদি কোনো মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়, তাহলে এর নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে। তাই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে কমিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের দাবি জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD