Logo

৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে নয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১৫:৪৯
৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে নয়
ছবি: সংগৃহীত

সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, হামের রোগীদের ভয় দেখানো ঠিক নয়; তাদের সাহস দিতে হবে। আমি তো জানতাম, আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি। ৩০০ জন হামের রোগীর সামনে তো আমি কথা বলছি না।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধির আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন। আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উল্লেখ করেছিলেন, হামের রোগীদের ভয় দেখালে আতঙ্ক সৃষ্টি হবে।

রুমিন ফারহানা সংসদে হামে আক্রান্ত রোগীদের ডাটাবেইজ উপস্থাপন করেন। সেই ডাটার প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী আতঙ্কের বিষয়টি উল্লেখ করেছিলেন। তবে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, রোগীদের ভয় দেখানো ঠিক নয়, বরং সাহস দেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংসদে যারা বসেছেন, তারা সবাই কোনো না কোনো সন্তানের পিতা। সন্তানের কাঁধে যে ভার হতে পারে তার চেয়ে কোনো কিছু ভারী হতে পারে না। যে পরিসংখ্যান আমরা দিচ্ছি, সেটি কোনো সংখ্যার খেলা নয়, প্রতিটি সংখ্যা একটি মা-বাবার শোক, এক পরিবারের ধস এবং চিরস্থায়ী দুঃখের প্রতিফলন।

রুমিন ফারহানা বলেন, সংসদে যখন তিনি এই তথ্য তুলে ধরেন, তখন এটি কেবল পরিসংখ্যানের সঙ্গে সীমাবদ্ধ থাকে না, এটি বাস্তবের মানুষের দুঃখের প্রতিফলন। তিনি সংসদে চিকিৎসা ব্যবস্থা ও রোগীদের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা আল্লাহর রহমতে সন্তানের পিতা হিসেবে সকলের প্রতি দরদ অনুভব করি। সন্তান মারা গেলে পিতার কাঁধে যে ভার পড়ে, আমরা তা বোঝার চেষ্টা করি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিশ্চিত করেছে, দেশে হামে ৪১ জন মারা গেছে। আমি সংসদে কাউকে বলতে নিষেধ করিনি; কেবল আতঙ্ক সৃষ্টি না করার জন্য বলেছিলাম। আমরা সক্রিয়ভাবে এটির বিরুদ্ধে লড়াই করছি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD