Logo

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিথী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১৫:০৩
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিথী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। এ কার্যক্রম শুরুর পর দলীয় প্রার্থিতা পেতে আগ্রহীদের মধ্যে ফরম সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচনায় থাকা ফারজানা সিথী।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ফরম সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ফারজানা সিথী জানান, তিনি আনুষ্ঠানিকভাবে পরে বিস্তারিত জানাবেন। তিনি বলেন, নড়াইল-২ আসনকে বিবেচনায় রেখে তিনি এই মনোনয়ন ফরম নিয়েছেন এবং দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

বিজ্ঞাপন

ফারজানা সিথী এর আগে এক সেনা কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসেন। সেই ঘটনার পর থেকেই তার নাম জনমনে পরিচিতি পায়।

জানা গেছে, সিথীর বাড়ি যশোর জেলায়। তিনি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার প্রক্রিয়া নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD