Logo

বিএনপির মনোনয়ন নিলেন সংগীতশিল্পী দিলরুবা খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৩:৩৯
বিএনপির মনোনয়ন নিলেন সংগীতশিল্পী দিলরুবা খান
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ‘পাগল মন’ খ্যাত সংগীতশিল্পী দিলরুবা খান। মনোনয়নপত্র নেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি জানান, দীর্ঘদিনের দলীয় সম্পৃক্ততা এবং ব্যক্তিগত ভাবনা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

দিলরুবা খান বলেন, দলের প্রতি ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদেরই চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া উচিত। তার নিজের কিছু পরিকল্পনা রয়েছে, যা সরকারে থাকলে বড় পরিসরে বাস্তবায়ন সম্ভব হবে বলেই তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে তার মনে হয়েছে, বিগত সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি বেতার ও টেলিভিশনে কিছু সময়ের জন্য উপেক্ষিত ছিলেন। তবে দলে তার চেয়েও বেশি ত্যাগী অনেক কর্মী রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

একই প্রক্রিয়ায় ‘পাগল মন’ খ্যাত আরেক সংগীতশিল্পী রিজিয়া পারভীন জয়পুরহাট-২ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

সংগীতশিল্পীদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যে সাংস্কৃতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD