Logo

কলেজ শিক্ষিকার সাথে অশোভন আচরণ, বিএনপি নেতাকে বহিষ্কার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৬, ১৩:৫২
কলেজ শিক্ষিকার সাথে অশোভন আচরণ, বিএনপি নেতাকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে কলেজে ঢুকে ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা উপেক্ষা করে কিছু ব্যক্তি কলেজে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় অফিস কক্ষ ভাঙচুর এবং অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে মারধরের ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কথাকাটাকাটির এক পর্যায়ে শিক্ষিকা আকবর আলীকে চড় মারেন। এরপর আকবর আলী জুতা হাতে নিয়ে ওই শিক্ষিকার ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD