অস্ত্রোপচারের পর সারজিসের খোঁজ নিলেন জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার রাজধানীর বাসভবনে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) তিনি সরাসরি সারজিস আলমের বাসায় গিয়ে তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।
সাক্ষাতকালে ডা. শফিকুর রহমান অসুস্থ নেতার দ্রুত আরোগ্য কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করেন। তিনি সারজিস আলমের চিকিৎসা-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
বিজ্ঞাপন
জানা যায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।








