জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ঘিরে বিএনপির ৭ দিনের কর্মসূচি

দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
তিনি জানান, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এ কর্মসূচি চলবে। এর মধ্যে ঈদুল আজহা থাকায় প্রয়োজনে দুই-এক দিন পরেও কর্মসূচি পালন করা যাবে।
রিজভী আরও বলেন, ৩১ মে দুপুর ২টায় রমনায় দলের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এই কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের স্মৃতিচারণ ও রাজনৈতিক আদর্শ তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।








