‘ক্ষমতার দাপট দেখাবেন না, মানুষের মন জয় করুন’

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক বার্তা দিয়েছেন, খালি ক্ষমতায় আসছি বলে ক্ষমতা দেখাবেন না। এটা করলে মানুষের ভালোবাসা পাবেন না। রাজনীতির মূল কথাই হলো জনগণের মন জয় করা।
বিজ্ঞাপন
বুধবার (২০ মে) বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল তাঁর স্বভাবসুলভ সরল ও বন্ধুসুলভ ভঙ্গিতে তৎকালীন নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “মুই যদি জাহানে চুরি-চামারি শুরু করু, মানুষকে ধমকাও, তাহলে আর যাওয়া যাবে? গ্রামের মানুষ পছন্দ করবে না।” তিনি জোর দেন, ক্ষমতার প্রদর্শন নয়, মানুষের বিশ্বাস অর্জনই আসল।
বিজ্ঞাপন
বক্তব্যের একপর্যায়ে স্বভাবসুলভ গম্ভীর রাজনীতিবিদের খোলস ছেড়ে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক (মেঠো) ভাষায় নেতাকর্মীদের সতর্ক করেন। তিনি বলেন, ‘মুই যদি জাহানে (এখানে) চুরি-চামারি শুরু করু, মানুষকে ধমকাও; তাহলে আর যাওয়া যাবে? গ্রামের মানুষ পছন্দ করবে না তাই।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দয়া করে দলকে শক্তিশালী করুন। নেতৃত্ব দিন সঠিক ও আদর্শিকভাবে। রাজনীতির মূল কথা হলো—উইন ওভার (Win over)!। আমি জনগণের ভালোবাসা পাবো, জনগণের কাছে ভালোবাসা নিব। এটাই আপনাদের করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, সরকার ও প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
এর আগে, ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জের পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে তিন মন্ত্রীসহ আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুলসহ আমন্ত্রিত অতিথিরা স্থানীয় জনগণের আন্তরিক ভালোবাসায় সিক্ত হন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে ক্ষমতার অপব্যবহার রোধে যে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, তখন মির্জা ফখরুলের এই আঞ্চলিক ভাষায় দেওয়া হুঁশিয়ারি দেশজুড়ে রাজনৈতিক মহলে ইতিবাচক ও দায়িত্বশীল বার্তা হিসেবে ধরা হবে।
বিজ্ঞাপন








