Logo

সংসদ অভিমুখে পদযাত্রা করার ঘোষণা ১১ দলীয় ঐক্যের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, ২০:১০
সংসদ অভিমুখে পদযাত্রা করার ঘোষণা ১১ দলীয় ঐক্যের
ছবি: সংগৃহীত

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩০ আগস্ট) রাজধানীতে পদযাত্রা করে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে জোটটি।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করা হবে।

ঘোষণা অনুযায়ী, রবিবার বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রাটি শুরু হবে। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

বিজ্ঞাপন

১১ দলীয় ঐক্য এ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জোটের বিবৃতিতে গুমের মতো গুরুতর মানবাধিকার ইস্যুতে জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরার লক্ষ্যে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD