প্রতিষ্ঠার ৪৮ বছর পর চালু হলো ছাত্রদলের ওয়েবসাইট

প্রতিষ্ঠার প্রায় ৪৮ বছর পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংগঠনটির নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ওয়েবসাইটটি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই অনুষ্ঠানে ছাত্রদলের চারটি তথ্যবহুল বুকলেট বিতরণ কার্যক্রমেরও আনুষ্ঠানিক সূচনা করা হয়।
নতুন ওয়েবসাইটে সংগঠনটির পরিচিতি, ইতিহাস, বিভিন্ন কার্যক্রম, নীতিমালা ও কর্মসূচিসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল যুগে একটি সংগঠনের নিজস্ব ওয়েবসাইট শুধু তথ্য প্রচারের মাধ্যম নয়; এটি দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণ ও ডিজিটাল আর্কাইভ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়ার কথা জানানো হলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি বলে সংগঠনটির সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়া হলে সেটি সরকারি বাধার মুখে পড়ত। তবে এ দাবির বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা প্রমাণ প্রকাশ করা হয়নি।
এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ফেসবুক পোস্টে দাবি করেছেন, ২০১১ সালের ১ জানুয়ারি সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ছাত্রদলের প্রথম ওয়েবসাইট উদ্বোধন করেছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া।
বিজ্ঞাপন
পুরোনো ওয়েব ঠিকানা নিয়ে জটিলতা
ছাত্রদলের প্রকাশিত প্রেস রিলিজে ওয়েবসাইট হিসেবে ‘www.jcd-bnp.org’ ঠিকানাটিও উল্লেখ করা হয়েছে। তবে ওই ঠিকানায় প্রবেশের চেষ্টা করলে সাইটটি পাওয়া যাচ্ছে না বলে বার্তা দেখা যায়। অন্যদিকে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ‘jcd.org.bd’ ঠিকানাটি উদ্বোধন করা হয়েছে।
এর আগে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে ছাত্রদল সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া ছিল। সেখানে সংগঠনটির শ্লোগান, প্রতিষ্ঠার ইতিহাস ও প্রথম কমিটি গঠনের মতো কিছু তথ্য উল্লেখ রয়েছে। তবে আলাদা পূর্ণাঙ্গ ওয়েবসাইট না থাকায় সংগঠনটির ইতিহাস ও কার্যক্রমসংক্রান্ত তথ্য এক জায়গায় পাওয়া যেত না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
উইকিপিডিয়াতেও ওয়েব ঠিকানা ছিল না
বিজ্ঞাপন
ছাত্রদলকে নিয়ে উইকিপিডিয়ার বাংলা নিবন্ধেও দীর্ঘদিন সংগঠনটির ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ ছিল না। ফলে সংগঠনটির নিজস্ব ডিজিটাল উপস্থিতি নিয়ে তথ্যের একটি ঘাটতি ছিল।
আগামী বছরের ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছাত্রদল ৪৮ বছর পূর্ণ করে ৪৯ বছরে প্রবেশ করবে। এর আগে পূর্ণাঙ্গ অফিসিয়াল ওয়েবসাইট চালুর মাধ্যমে সংগঠনটির ইতিহাস, কার্যক্রম ও সাংগঠনিক তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের নতুন উদ্যোগ নেওয়া হলো।








