১১ হাজার কোটি টাকা ফেরত এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি আসিফের

বিদেশে পাচারের অভিযোগে আলোচনায় থাকা প্রায় ১১ হাজার কোটি টাকা দ্রুত দেশে ফিরিয়ে এনে গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ব্যবহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘১১ হাজার কোটি টাকা দ্রুত ফিরিয়ে এনে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি জানাচ্ছি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে অভিযোগটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
তবে আসিফ মাহমুদ নিজের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করে আসছেন। দেশের বাইরে তার কোনো সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন এনসিপির এই নেতা।
বিজ্ঞাপন









