Logo

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জেডআরএফের শ্রদ্ধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪০
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জেডআরএফের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে তাঁদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় জেডআরএফের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জেডআরএফের বোর্ড অব ডিরেক্টরস, মনিটর, কো-অর্ডিনেটর, আজীবন সদস্য এবং প্রস্তাবিত সদস্যরা অংশ নেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর আদর্শকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই মূলমন্ত্রকে ধারণ করে জেডআরএফ দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মানবসেবামূলক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে পরিচিতি অর্জন করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD