Logo

লটারির মতো ‘উদ্ভট’ পদ্ধতিতে ভর্তি বন্ধ করা উচিত: সারজিস

profile picture
জনবাণী ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৯
লটারির মতো ‘উদ্ভট’ পদ্ধতিতে ভর্তি বন্ধ করা উচিত: সারজিস
সারজিস আলম | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, লটারিভিত্তিক ‘উদ্ভট’ ভর্তি পদ্ধতি বন্ধ করা উচিত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, মেধা ও প্রতিযোগিতার মূল্যায়ন না থাকলে শিক্ষার্থীরা অঙ্কুরেই পড়াশোনা বিমুখ হয়ে উঠবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম এবং চাকরিতে নিয়োগ সব ক্ষেত্রেই মেধাভিত্তিক প্রতিযোগিতাই বাস্তবতা।

বিজ্ঞাপন

সারজিস প্রশ্ন তোলেন, তাহলে শিক্ষা জীবনের শুরুতেই কেন এই বাস্তবতা-বিমুখ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে?

উল্লেখ্য, করোনা মহামারির সময় ২০২১ সাল থেকে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি লটারি ব্যবস্থায় শুরু হয়। এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় লটারি পদ্ধতিতেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি চলছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD