Logo

রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে পোস্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী
৬ ডিসেম্বর, ২০২৫, ২৩:০১
রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে পোস্ট
সারজিস আলম | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন।

বিজ্ঞাপন

শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে দেওয়া সোশ্যাল পোস্টে তিনি লেখেন- এই সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছেন রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং পদও দিয়েছেন এই দালাল ইমরান ইমন। আমরা দেখেছি ইমরান ইমনের সারজিস আলমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই বিষয়ে বারবার জানানোর পরও সারজিস আলম কোনো ব্যবস্থা নেননি। তার মানে, এতে সারজিস আলম নিজেও জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।

জানা গেছে, গেল শনিবার (২৯ নভেম্বর) সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্র। এরপর থেকেই তাকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে দলের একটি অংশ আন্দোলনে নামে। এ নিয়ে একই কমিটির পাঁচজন সদস্য পদত্যাগ করেছেন। এনসিপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করায় তারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে মোতালেব হোসেনকে মুঠোফোনে কল করা হলে তিনি বলেন- ফোনে চার্জ কম। পরে বক্তব্য দেব, ফোন বন্ধ হয়ে যাবে। এরপরই কলটি কেটে যায়। তবে তিনি অন্য সংবাদমাধ্যমকর্মীদের জানান, সারজিস আলমকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন। সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

বিষয়টি নিয়ে শনিবার (০৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

একই সময়ে সারজিস আলমের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তাই তার প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD