আসিফ মাহমুদের অবস্থা এখন ‘চোরের মায়ের বড় গলা’

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের বর্তমান অবস্থাকে ‘চোরের মায়ের বড় গলা’র সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-ব্যবসায়ীদের পুনর্বাসন ও বড় অঙ্কের অর্থ দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
পোস্টে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ মাহমুদ আওয়ামী লীগের ব্যবসায়ী ও ‘ডামি এমপিদের’ প্রটেকশন দিয়েছেন। অন্তত একজন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীকে পুনর্বাসনের বিষয়ে তিনি জানতেন বলেও দাবি করেন রাশেদ খান। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ মাহমুদকে কয়েকবার সরাসরি সতর্ক করেছিলেন বলেও জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাশেদ খান লেখেন, ‘আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের প্রটেকশন দিয়েছে! অন্তত একজন আওয়ামী লীগের পদধারী নেতা ও ব্যবসায়ীকে সে পুনর্বাসন করেছে, সেটা আমি জানি। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিফ মাহমুদকে আমি সরাসরি কয়েকবার সতর্ক করেছি। কিন্তু সে তোয়াক্কা করেনি!’
এনসিপির নেতারা বিষয়টি জানতেন বলেও দাবি করেন তিনি। রাশেদ খান বলেন, আসিফ মাহমুদের বিষয়ে এনসিপির নেতাদের জানানো হলে তারা তাকে বলতেন, ‘ভাই, আসিফ তো আমাদের কেউ না! তার সাথে এনসিপির কোনো যোগাযোগ ও সম্পর্ক নাই!’ দুর্নীতি ও বিতর্কের দায় এড়াতে নাহিদ ইসলামও বিভিন্ন সময়ে দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বলে গণমাধ্যমে জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন বলেও অভিযোগ করেন রাশেদ খান। নিজের জানা তথ্যের ভিত্তিতে এমন দাবি করার পাশাপাশি তৎকালীন আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের কাছ থেকেও কিছু তথ্য পাওয়ার কথা জানান তিনি।
বিজ্ঞাপন
রাশেদ খান আরও দাবি করেন, এ বিষয়ে তিনি অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টাকে অবহিত করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, তথ্যগুলো শোনার পর ওই উপদেষ্টা তাকে বলেছিলেন, ‘আমরা যে বেতন পাই, সেটা দিয়ে চলতে পারি না, আর ওরা মানুষকে লাখ লাখ টাকা দেয়! স্বাভাবিক বেতন থেকে এটা দেওয়া যায়?’
ফেসবুক পোস্টের শেষাংশে এনসিপির কয়েকজন সিনিয়র নেতার প্রসঙ্গ তুলে ধরেন রাশেদ খান। তার প্রশ্ন, নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ দলের সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়াচ্ছেন না। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, তারা এসব তথ্য জানেন।
পোস্টের শেষদিকে আসিফ মাহমুদকে উদ্দেশ করে রাশেদ খান লেখেন, ‘চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফ মাহমুদের অবস্থাও সেরকম হয়েছে!’
বিজ্ঞাপন
রাশেদ খানের এসব বক্তব্য ও অভিযোগ তার ফেসবুক পোস্টে দেওয়া দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে; এসব অভিযোগের স্বাধীন কোনো যাচাই এখানে পাওয়া যায়নি।








