Logo

আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে জামায়াত

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
১১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১২
আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে জামায়াত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপন আঁতাত করে জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, জামায়াতের ধারাবাহিক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রেরই অংশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন রাশেদ খাঁন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখন জামায়াতের দিকে তাকিয়ে আছে। তার ভাষ্য, জামায়াত কীভাবে রাষ্ট্রকে অশান্ত করে এবং সেই পরিস্থিতির সুযোগ নিয়ে আওয়ামী লীগ দেশে ফিরে আসতে পারে—এমন পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতে চান, আর জামায়াতও ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জামায়াতের বিরুদ্ধে ভারতের সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলে তিনি বলেন, “এই জামায়াত স্বার্থের জন্য ভারতের সঙ্গে হাত মেলাতে পারে। আমার সেটিই মনে হচ্ছে। এই জামায়াত আওয়ামী লীগের সঙ্গে ইতোমধ্যে আঁতাত করেছে এবং আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশকে অশান্ত করার জন্য নানা ধরনের চক্রান্ত করছে।”

লংমার্চ কর্মসূচি নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, “সেই চক্রান্তেরই অংশ হিসেবে আমার কাছে মনে হয়, একটি লংমার্চ শেষ করে আরেকটি লংমার্চ হাতে নিয়েছে।”

বিজ্ঞাপন

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সারাদেশের মানুষকে বলব, আপনারা সতর্ক থাকুন আর সোচ্চার থাকুন। জামায়াতের চরিত্র সম্পর্কে আপনারা জানেন। তারা স্বার্থের জন্য তাদের শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন রাশেদ খাঁন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD