Logo

আসিফ মাহমুদের ফেসবুক পেজ ডিলিট করল মেটা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৩
আসিফ মাহমুদের ফেসবুক পেজ ডিলিট করল মেটা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি সরিয়ে দেওয়া বা ডিলিট করা হয়েছে। ৩০ লক্ষাধিক ফলোয়ারসমৃদ্ধ পেজটি সম্প্রতি মেটা কর্তৃপক্ষ ডিলিট করে দেয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টে রিপোর্ট করে আসিফ মাহমুদের অফিশিয়াল ফেসবুক পেজ রিমুভ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।

তিনি আরও লেখেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD