Logo

দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার প্রত্যাবর্তন: আজহারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৫:০২
দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার প্রত্যাবর্তন: আজহারী
ফাইল ছবি।

৬,৩১৪ দিনের অপেক্ষার পর ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর থেকে তারেক রহমানের গাড়ি বহর পূর্বাচলের ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চের দিকে রওনা হয়। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ২২ মিনিটে গাড়ি বহর কাওলা বাস স্ট্যান্ড এলাকা পার হয়ে মঞ্চের দিকে এগোয়।

বিজ্ঞাপন

দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, সুদীর্ঘ ১৮ বছর পর জনাব তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে স্বাগতম। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার আগামীর পথচলা।

রাজধানীর ৩০০ ফিট পূর্বাচল এলাকায় তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ সাজানো হয়েছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD